রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই সময় একটি প্রাইভেটকারসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৩।
রবিবার সকালে স্বর্ণ ও প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
টিকাটুলির র্যাব-৩ জানায়, আজ দুপুর একটায় এই ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
