নারায়ণগঞ্জের ৪নং ওয়ার্ডের উপ নির্বাচনে ভোট গ্রহণ চলছে আজ রবিবার। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে ৫টা পর্যন্ত। চাঞ্চল্যকর সাত খুনের মামলায় অভিযুক্ত নূর হোসেনকে বরখাস্ত করায় এ আসনটি খালি হয়।
সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা ১১টার পর থেকে কিছুটা বাড়তে থাকে। সকাল থেকেই ভোট গ্রহণের পাঁচটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর প্রহারা বসানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। উপ নির্বাচনে পাঁচটি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
