বাসের ধাক্কায় নসিমনের ১ যাত্রী নিহত

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১২:৩৮
ভাঙ্গা-কাওরাকান্দি মহাসড়কের মালিগ্রাম বাসস্ট্যান্ডে রবিবার সকালে বাসের ধাক্কায় নসিমনের যাত্রী তারা মিয়া (৪৫) নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার আলগী ইউনিয়নের আরামবাগ চরকান্দা গ্রামের লাল মিয়ার ছেলে। এই দুর্ঘটনায় হাইওয়ে থানার কনস্টেবল কামরুল ইসলাম (৪৮) ও পাট ব্যবসায়ী গকুল কুন্ডু (৪৫) গুরুতর আহত হয়। আহতদের পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
 
হাইওয়ে থানার উপ-পরিদর্শক তাহের হোসেন জানান, মহাসড়কে অবৈধ নসিমন-করিমন বন্ধের অভিযান চলছিল। পুলিশ পাট ভর্তি একটি নসিমনকে আটক করার সময় ঢাকা থেকে বরিশাল গামী মেঘলা পরিবহন (রাজশাহী মেট্রো-ব ১১-০০১১) এসে পুলিশসহ নসিমনটিকে ধাক্কা দেয়।