সাভারে অটোচালকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১২:৪৬
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ করার প্রতিবাদে সাভারের থানা বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়েছে। 
 
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা মালিক ও চালকরা এই অবরোধ করেন।
 
এই সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে।
 
পুলিশ জানায়, গত শনিবার সারা দেশের মতো সাভারেও মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। এর প্রতিবাদে আজ স্থানীয় পাঁচ শতাধিক অটোমালিক ও চালক মহাসড়ক অবরোধ করেন।