কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি নাইন এম এম পিস্তল ও গুলিসহ স্বামী-স্ত্রী দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর আবেদের ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় চিলমারী ইউপির ভবনন্দদিয়াড় গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে ইকবাল মোল্লা (৫০) ও তার স্ত্রী নুর জাহানের (৩৬) কাছ থেকে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলেন।
