বরিশালের ১৫ রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৫:৫৬
জেলার অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক সমিতি।
 
মহাসড়কে সিএনজি ও থ্রি-হুইলার বন্ধের প্রতিবাদে রবিবার দুপুরে আগৈলঝাড়া-পয়সারহাট রুটে থ্রি-হুইলার যানবাহনের চালক-শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বরিশাল-বানারীপাড়া, বরিশাল-মুলাদি, বরিশাল-গৌরনদীসহ অভ্যন্তরীণ ১৫ রুটে বাস চলাচলে বাধা সৃষ্টি করে। পরে বাধ্য হয়েই জেলা বাস মালিক সমিতি এ সিদ্ধান নেয়। 
 
বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।