বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৬:৩৮
জেলার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
 
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার মাহাবুব হাসান জানান, বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের অংশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রবিবার সকাল থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে।
 
তিনি আরো জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সংযোগ সড়কের উপর শনিবার রাতে দুটি গাছ উপড়ে পড়ায় সকাল থেকে কোন পণ্যবাহী ট্রাক ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি এবং বেনাপোল থেকেও রফতানি পণ্য নিয়ে কোন ট্রাক ভারতে প্রবেশ করেনি।