টিকেট ছাড়াই ৫৯ সিনেমা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:০৪

 

বিনোদন রিপোর্ট

 

২ মার্চ থেকে ঢাকায় চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব।  উত্সবের পঞ্চম দিনে ৪টি ভেন্যুতে প্রদর্শিত হবে ৫৯টি সিনেমা। এরমধ্যে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান হলে সকাল ১১টায় ৩টি, দুপুর ২টায় ৯টি, বিকেল ৪টায় ১১টি ও সন্ধ্যা ৬টায় ২টি সিনেমা প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে সকাল ১১টায় বাংলাদেশি তরুণ নির্মাতাদের ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই ভেন্যুতে বিকেলে তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

আজ ব্রিটিশ কাউন্সিলের ভেন্যুতে সকাল ১১টায় ২টি ও দুপুর ২টায় ৮টি সিনেমা দেখানো হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দেখানো হবে বিদেশি চলচ্চিত্র। সকাল ১১টায় ২টি, দুপুর ২টায় ৬টি ও বিকেল ৪টায় ২টি সিনেমা দেখানো হবে।

আয়োজকরা জানান, এই চলচ্চিত্রগুলো যে কেউ কোনো টিকেট ছাড়া দেখতে পারবেন। উত্সব চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।