উলিপুরে নালার পানিতে শিশুর মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৯:৩১
জেলার উলিপুর উপজেলায় নালার পানিতে ডুবে কাকলী নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ধামশ্রেনী গ্রামের আবুল কালামের শিশুকন্যা সবার অজান্তে বাড়ির পাশের নালায় পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শিশুটিকে মৃত ঘোষণা করেন।