বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১২:৫৭


বরিশালে বাস মালিকদের ডাকা জেলার অভ্যন্তরীণ ১৫ রুটে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। একই সাথে আগামীতে বাস চলাচললে কোন বাধা সৃস্টি হলে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি।

আফতাব হোসেন জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কোথাও কোন পরিববহনে বাধা দেওয়া হলে প্রশাসন তার নিরাপত্তা দিবেন বলে অঙ্গীকার করেছে। তাই আমরা পুনরায় যাত্রী পরিবহন শুরু করেছি।

এর আগে রবিবার দুপুরে বরিশাল-পয়শারহাট রুটে বাস চলাচলে অটোরিকশা চালক-শ্রমিকদের বাধার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। পরে রাত ৮টার পর থেকে এসব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকে।