অবৈধ সম্পদের মামলায় খালাস সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার তার পক্ষের আইনজীবী আবদুল বাসেত মজুমদার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই পিটিশন দাখিল করেন। পিটিশনে আপিল বিভাগের রায় পুনঃবিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৭ সালে বিশেষ জজ আদালত তাকে ১৩ বছরের সাজা দিয়েছিল। পরে আপিলে হাইকোর্ট ওই সাজা বাতিল করে দেয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে গত ১৪ জুন হাইকোর্টের রায় বাতিল করে দেয়।
