স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৩:০৭
 
পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে রিপন মন্ডল (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে। রিপন উপজেলার খাড়াবাগ গ্রামের নিতাই মন্ডলের ছেলে।
 
জানা গেছে, আনুমানিক সকাল নয়টার দিকে রিপন সুপারিগাছ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।