মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৩:১৩
 
কুমিল্লার মুরাদনগরে আরিফুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের ঘোষঘর গ্রামে এই ঘটনা ঘটে। আরিফ উপজেলার ঘোষঘর গ্রামের পশ্চিম পাড়ার লিটন মিয়ার ছেলে।
 
জানা যায়, আরিফ বাড়ির পাশে পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায। পরে তার দাদী ও মা পুকুরে খোঁজাখুজি করে ডুবে যাওয়া আরিফকে উদ্ধার তরে। আরিফকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।