ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের লাঠিচার্জ

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৩:২১
ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধের কারণে সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি। চরম বিড়ম্বনায় পড়ে যাত্রী সাধারণ। 
সরেজমিনে দেখা গেছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ও নিমতলী পয়েন্টে অবরোধ করে। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের ধাওয়া দিলে পালিয়ে যায়। 
 
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, পরে বাসগুলোর চাকা পরিবর্তন করে সরিয়ে নিলে যান চলাচল শুরু। এখন আস্তে আস্তে যানজট হ্রাস পাচ্ছে। এর আগে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুরে শ্রমিকদের আরেকটি গ্রুপ অবরোধ তৈরির চেষ্টা চালায়। পরে পুলিশ এসে শ্রমিকদের লাঠিপেটা করলে ছত্র ভঙ্গ হয়ে যায় তারা। 
 
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন সড়কে এমন বাধা বিপত্তি ছাড়াও ধর্মঘট পালন করায় স্থানীয় সড়কগুলোতেও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। কিছু সিএনজি চলাচলের চেষ্টা করলেও বাধার শিকার হচ্ছে পথে পথে। তাই যাত্রীরা নানা ভাবে বিড়ম্বনার শিকার হচ্ছে।