কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমর নদীতে গোসল করতে গিয়ে খাদিজা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। ডুবুরীর সাহায্য নিয়েও সোমবার পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
নিখোঁজ খাদিজা খাতুন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নামাহাইল্ল্যা গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্রী।
পরিবার ও এলাকাবাসী জানায়, রবিবার দুপুর ২ টায় খাদিজা বিদ্যালয় ছুটির পর নৌকায় দুধকুমার পাড়ি দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশে নদী তীরে দাঁড়িয়ে থাকা মা মোর্শেদা বেগমকে বইপত্র দিয়ে গোসল করতে নামে। সেখানেই সে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সোমবার ডুবুরির সাহায্য নেয়। তারাও তাকে খুজে পায়নি।
