বাংলাদেশের জল সীমানায় অনুপ্রবেশের অভিযোগে মাছ ধরা ৩টি ভারতীয় ট্রলারসহ কমপক্ষে ৫০ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে বঙ্গোপসাগরে কলাগাছিয়া পয়েন্ট থেকে তাদের আটক করে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিনের নেতৃত্বে আটক ৩টি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের কলাগাছিয়া পয়েন্ট থেকে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছে। তবে এখন পর্যন্ত আটক ট্রলারের নাম জানা যায়নি।
ট্রলার ও জেলে আটকের বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ভারতীয় ট্রলার বাংলাদেশি জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল, এ সময় নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৩টি ট্রলারসহ অন্তত ৫০ জেলেকে আটক করে।
