এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকার ডেমরা এলাকার তিন কলেজ শিক্ষককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নাজমুল, হাসান ও কামরুল। তারা ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত।
ডিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই রাতে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র জালিয়াতি প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে তাদের আটক করা হয়। তারা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার সাথে জড়িত।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
