দেশে ফিরল মেয়েরা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:১৫

স্পোর্টস রিপোর্টার

মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এশিয়ার বাছাইয়ে ওঠা নিশ্চিত করে মিয়ানমার হতে গতকাল ভোরে ঢাকায় ফিরেছে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। গতকাল বিকালে সংবাদ সম্মেলনে অধিনায়ক মারিয়ার মান্ডা এবং ডিফেন্ডার আঁখী খাতুন কথা বলেন। আঁখী বলছিলেন, ‘মিয়ানমার যাওয়ার আগে আমরা ভীত ছিলাম। কি রেজাল্ট হয় এসব নিয়ে একটা টেনশন ছিল। ফিলিপাইনের বিপক্ষে জয় পেয়ে ভয়টা কেটে যায়।’

মারিয়া মান্ডা বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে খেলেছি। কিছু ভুল করার কারণে চীনের কাছে হেরেছি। মূল পর্বে এই সব ভুল কাটিয়ে উঠতে হবে।’

জানা গেছে, বাফুফে আগামীতে এই মেয়েদের ইউরোপে পাঠাতে পারে প্রশিক্ষণের জন্য।