‘সরকার বিএনপির জনপ্রিয়তা নষ্টের ষড়যন্ত্র করছে’

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৮:৪৫
 
সরকার বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেছেন, ‘আমরা এখনো বিশ্বাস করি বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তাই এই দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সরকার বিএনপি জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্র করছে।’
 
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার জিয়াউর রহমান খান, ডা. দেওয়ান মো. সালাহ উদ্দিন বাবু, ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পল।