জেলার বাগাতিপাড়া উপজেলার যোগীপাড়ার গ্রামে মাদকাসক্ত ছেলের পুলিশে দিলেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ছেলেকে এক বছরের কারাদণ্ড প্রদান করে।
মা জমেলা বেওয়া জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মজনু মিয়া বাড়ির আসবাবপত্র ও জামা-কাপড় বিক্রি করে মাদকের টাকা সংগ্রহ করে আসছিলেন। এসব অত্যাচারে অতিষ্ট হয়ে তিনি ছেলে মজনুকে পুলিশে দিয়েছেন। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট
বাগাতিপাড়ার ইউএনও মোহাম্মদ সালাহ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত মজনুকে এক বছরের কারাদণ্ড দেয়।
