নাটোরে গাছের ডাল পড়ে বৃদ্ধ পথচারীর মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৯:১১
নাটের সদর উপজেলাধীন নাটোর-বগুড়া মহাসড়কের চয়েন মোড় এলাকায় গাছের ডাল পড়ে আব্দুল আজিজ (৬৮) নামের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। আব্দুল আজিজ কাটাপুকুরিয়া মহল্লার মৃত. রিয়াজ উদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ওই মহাসড়কের চয়েন মোড়ে দমদমা এলাকার ময়েন উদ্দিন ও তার লোকজন সামাজিক বনায়নের লিজ দেয়া গাছ কাটছিল। এ সময় জিয়াপাড়া থেকে ভ্যানে করে বাজারে আসার পথে ওই বৃদ্ধের গায়ের ওপর গাছের ডাল পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
সিংড়া থানার এস আই সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।