নরসিংদীতে অটোরিকশা মালিক-চালকদের ঘেরাও কর্মসূচি

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৯:৩১
মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচলে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে সিএনজি অটোরিকশার মালিক-চালকরা।এ সময় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
 
সোমবার সকালে ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল করে তারা।
 
পরে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হলে তারা কর্মসূচি প্রত্যাহার করে সড়ক অবরোধ তুলে নেয়।
 
এদিকে এ নিষেধাজ্ঞার প্রতিবাদে রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নরসিংদী- রায়পুরা, নরসিংদী-হাসনাবাদ, নরসিংদী-হাইরমারা, নরসিংদী-নিলক্ষা ও নরসিংদী- রাধাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে।