কালিয়াকৈরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ২০:৪০
জেলার কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। নিহত ও আহতরা প্রাইভেটকারের যাত্রী ।
 
সোমবার সন্ধায় উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর থানার বংশীনগর গ্রামের মো. জয়নাল আবেদীনের পুত্র জামাল হোসেন (৩৫) ও তার বড় ভাই কামাল হোসেনের পুত্র খাইরুল ইসলাম (১২) । নিহত জামাল হোসেনের ভাই আহত সাইদুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করেছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।