নিউইয়র্কে টি-২০ ক্রিকেট খেলবেন ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডরা

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ২১:৫৬
কিংবদন্তী ব্যাটসম্যান গারফিল্ড সোবার্সসহ ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা নিউইয়র্কে দুটি প্রদর্শনী টি-২০ ম্যাচ খেলবেন। সিএমসি প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
 
সোবার্সের সঙ্গে অংশগ্রহণকারী অপর কিংবদন্তিরা হলেন সাবেক ওপেনার গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স, কার্ল হুপার, কোর্টনি ওয়ালস, রিচি রিচার্ডসন, গুস লোগি, ডেরিক মুরে, শিবনারায়ন চন্দরপল এবং ড্যারেন গঙ্গা।
 
কুইন্সে ইডলুইড পার্কে নিউইয়র্ক অল-স্টার একাদশের বিরুদ্ধে ম্যাচ দুটি খেলবেন এ সকল গ্রেটরা।
 
নিউইয়র্ক পাবলিক স্কুল এথলেটিক লিগের তরুণ খেলোয়াড়দের একটি কোচিং ক্যাম্পেও এ সকল লিজেন্ডরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।