ফরিদগঞ্জে চুরির অপবাদে প্রতিবন্ধী গৃহবধূকে নির্মম নির্যাতন

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ০১:৩৪

ফরিদগঞ্জ রামদাসেরবাগ গ্রামে চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধী এক গৃহবধুকে নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনকারীরা তাকে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে নেয়। নির্যাতিতা গৃহবধু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।

 

জানা যায়, ঐ গ্রামের মৃত আশ্বাদ আলী ভূঁইয়ার স্ত্রী এক সন্তানের জননী নুরজাহান আক্তার (৩৮) গত বুধবার সকালে পাশ্ববর্তী ‘হুরুদ্দী’ বাড়ির নারিকেল গাছের একটি পাতা কুড়িয়ে নেয়। এসময় ঐ বাড়ীর মোঃ বাসু চোর চোর বলে দৌড়ে তাকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে বেদম মারধর করে তাকে মারাত্মক আহত করে। এক পর্যায়ে তার মাথার চুল কেটে দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। খবর পেয়ে তার বোনের ছেলে বিল্লাল হোসেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এবিষয়ে তার বোনের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।