ঢাকায় মমতা শংকর

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ০২:১৫
দক্ষিণ এশিয়া সংস্কৃতি সংস্থা সাধনা’র উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ নৃত্যানুষ্ঠান। যেখানে অংশ নেবেন ভারতের কিংবদন্তী নৃত্যশিল্পী উদয় শংকরের কন্যা মমতা শংকর।
 
বাংলাদেশে শিল্পকলা একাডেমির মূল অডিটরিয়ামে আগামী ৮ আগস্ট সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এই বিশেষ নৃত্যানুষ্ঠানটি।
 

অনুষ্ঠানে মমতা শংকরের সাথে অংশ নেবেন তার নৃত্য দল।