সিরাজগঞ্জে অস্ত্র-গুলি-ককটেলসহ ২ যুবক আটক

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১০:৩৫
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে বেলকুচির কল্যাণপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী অভিযানে কল্যাণপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং মৃত আলতাফ আলীর ছেলে জাক্কু শেখকে (৪৫) আটক করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ৩টি বিদেশি পিস্তল, ১৮টি ককটেল,২টি রামদা, ১টি ড্যাগার, ৪টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৮ রাউন্ড শটগানের গুলি, একটি চোরাই মোটরসাইকেল ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
 
বেলকুচি থানার ওসি অনিস আহম্মেদ জানান, সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও হরতাল-অবরোধের সময় ব্যবসায়ীদের ব্যাপক নির্যাতন করতেন তারা। র‌্যাব কার্যালয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।