বরগুনার বামনা উপজেলায় ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে একই গ্রামের দুই সন্তানের জনক আলফুকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবসী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী আলফুর সম্পর্কে ভাইয়ের মেয়ে। স্কুল থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে তিনদিন আটকে রেখে তাকে ধর্ষণ করে। পরে ছাত্রীর মা থানায় জানালে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে ও ধর্ষককে গ্রেফতার করে।
এ ব্যপারে বামনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
