জম্মু-কাশ্মীর সীমানার পারগওয়াল সেক্টরে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনায় এক বেসামরিক লোক নিহত হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।
বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের পারগওয়াল সীমান্তে গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তান।
এদিকে ভারতের জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানান, মঙ্গলবার ভোরে কানাচক সীমান্ত পোস্টের কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পায় তারা। সম্ভাব্য অনুপ্রবেশ বন্ধে বিএসএফ সদস্যরা সকাল পর্যন্ত গুলি চালায়। তবে সকাল ৬টা ৫ মিনিটে পাকিস্তানি রেঞ্জার্স কোনো রকম উসকানি ছাড়াই বিএসএফকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।
এখনো ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
