বাড়ির উঠানে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৩:৩৪
রাজশাহীতে বাড়ির উঠান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর শাহ মখদুম এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত মর্জিনা বেগম (৫০) নগরীর ভুগরইল পশ্চিমপাড়ার কাঠমিস্ত্রি কোরবান আলীর প্রথম স্ত্রী ছিলেন।
 
মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
মখদুম থানার ওসি আব্দুর রউফ জানান, ঘটনার পর থেকে কোরবান আলীর সন্ধান না পাওয়ায় পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর তিনি পালিয়েছেন। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
 
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে মর্জিনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোরবান আলীকে খোঁজা হচ্ছে।