প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ০০:০৮
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁসসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) সম্মেলন কক্ষে এক কর্মশালা উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
 
শিক্ষামন্ত্র্যী বলেন, শিক্ষক নামধারী কিছু ব্যক্তির দুর্নীতির কারণে প্রশ্ন ফাঁসের মতো নানা ঘটনা ঘটছে। প্রযুক্তির আশ্রয় নিয়ে কিছু ছাত্রের সঙ্গে আঁঁতাত করে দ্রুত সময়ের মধ্যে প্রশ্নপত্র ফাঁস করা হয়। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থা সহ পুলিশের পক্ষ থেকে দুর্নীতিবাজ শিক্ষকদের বিরুদ্ধে নজরদারি করা হচ্ছে।
 
তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণগুলোতে নৈতিক মূল্যবোধ, শিক্ষা—সচেতনতা এবং দেশপ্রেম সর্ম্পকে জ্ঞানদানের পাশাপাশি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।
 
নায়েমের মহাপরিচালক প্রফেসর মো: হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কন্টেন্ট পরিমার্জন এবং ম্যানুয়াল’ তৈরি সংক্রান্ত কর্মশালার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান,বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মনজুর হোসেন ও নায়েমের উপ-পরিচালক প্রকল্প পরিচালক সেলিমুজ্জামান।