লোহাগড়ায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৬:২২
জেলার লোহাগড়া পৌরসভায় সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
 
এলাকাবাসী জানায়, সোমবার গভীর রাতে পৌরসভার সিংগা গ্রামের ওহিদুজজ্জামানের মেয়ে সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মিতু খানমকে (১০) ঘরের মেঝেতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায়।
 
মঙ্গলবার সকালে মুমূর্ষু অবস্থায় প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। অভিবাবকরা সেখানে না নিয়ে স্থানীয় ওঝার কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।