নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কঞ্চন বলেছেন, ‘সড়কে চলাচলের সময় গাড়ির চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে নিয়ম মেনে চলতে হবে।’
মঙ্গলবার মাগুরার আসাদুজ্জামান মিলনায়তনে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে চালাককে দ্রুত গতিতে গাড়ি না চালিয়ে সাবধানে চালাতে হবে। দূর্ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র চালককে দোষ দিয়ে লাভ নেই। কেননা সড়ক কোন ফুর্তির জায়গা নয়। সকলকেই এ ব্যাপারে নিয়ম মেনে চলতে হবে।’
