জেলার বীরগঞ্জ উপজেলার শিয়ালখেদা গ্রামের ১২৬টি বাড়িতে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের শিয়ালখেদা গ্রামের ১২৬টি বাড়িতে বিদ্যুাতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মনোরঞ্জনশীল গোপাল এমপি।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল দেবর্শম্মা, সাতোর ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ গোবিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা. দবী নাথ রায়, রেজাউল করিম শেখ ও পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহিন চৌধুরী।
