‘ইরাকে আরো ১ বছর বিমান হামলা চালাবে যুক্তরাজ্য’

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৯:২৫
অতিরিক্ত আরো এক বছর ইরাকে আইএসের ওপর বিমান হামলা চালাবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
 
ইরাক সফররত ফ্যালন বলেন, ‘গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করতে ব্রিটিশ জঙ্গি বিমানগুলো ইরাকি বাহিনীকে সহযোগিতা করবে। যুক্তরাজ্যের এই বিমান হামলা ২০১৭ সালের মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।’