জেলার আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মারপিটের ঘটনায় মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক খোকন গ্রেফতার হয়েছেন।
সোমবার ওই বিদ্যালয়ের একটি কক্ষে শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা চলছিল। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক খোকন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায় ইমাদাদুল হক খোকন শিক্ষা কর্মকর্তাকে মারপিট করেন।
এ ঘটনায় সোমবার রাতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আক্কেলপুর থানায় মামলা করেন। পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
