প্রবল বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে জেলার কাউখালীর বেতবুনিয়া ইউনিয়নের মহাজন পাড়া নামের একটি পাহাড়ি গ্রাম একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িঘর সম্পূর্ণ ধংস হয়ে যাওয়ায় শরণহারা হয়েছে ১১টি পরিবার। পাহাড় ধসের কারণে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে বেতবুনিয়ার ইউনিয়নের আরো ১৮টি গ্রামের দুই শতাধিক পরিবার। বন্ধ হয়ে গেছে চলাচলের বেশকটি কাঁচারাস্তা।
এ অবস্থায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি করেছেন কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা।
জেলা ত্রাণ কর্মকর্তা জানান, এর আগে প্রতি পরিবারকে ১০ কেজি চাল ও এক হাজার করে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘পরিবারগুলোকে আরো ত্রাণ সহায়তা দেয়া হবে।’
