চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৮ কোটি টাকার বিদেশি মদ, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে জনসম্মুখে এসব মাদক ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ও রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করেন।
এ উপলক্ষে দৃষ্টিনন্দন পার্কে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম প্রমুখ।
