অটো রাইস মিলের উদ্বোধন আজ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:২৬

বগুড়া অফিস

আজ বুধবার সান্তাহারে দেশের সর্ববৃহত্ এবং সর্বাধুনিক ‘বৈশাখী অটোমেটিক রাইস মিলস লি.’ এর উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার।

সান্তাহারের খাড়ীর ব্রিজ এলাকায় ৭০ একর জমির উপর রাইস মিলটি স্থাপন করেন প্রবাসী ব্যবসায়ী ও সান্তাহারের বাসিন্দা ইসমাইল হোসেন। রাইস মিল ছাড়াও আরো দুইটি প্রতিষ্ঠান ‘ইত্তেহাদ প্লাস্টিক ব্যাগ ইন্ডাস্ট্রিজ লি.’ ও ‘ওয়ান টাইম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’ রয়েছে তার। সবগুলো প্রতিষ্ঠান চালু হলে একইসঙ্গে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম জানান, এই অত্যাধুনিক অটো রাইস মিলটি পুরোদমে উত্পাদনে গেলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।