জয়পুরহাটের অভিযান চালিয়ে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ১০টায় সীমান্ত সংলগ্ন ভূঁইডোবা সাঁওতাল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন অতিরিক্ত পরিচালক মেজর নাসীর ইমাম রুমী বিজিবি।
এসময় মামুনুর রশিদ (৩৫) নামে এক চোরকারবারীকে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের ছহির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানান, মামুনুর রশিদের মোটরসাইকেলের টুলবক্সের মধ্যে থেকে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের মোট ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সূত্রটি আরো জানায়, পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন ভূইডোবা সাঁওতালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেলসহ মামুনুর রশিদকে আটক করা হয়। স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক মামুনুরকে চোরাচালান আইনে মামলা দায়ের করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
