কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৪:৫৮
 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বুধবার দুপুরে বাস চাপায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জেব্রা ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় বলাকা পরিবহণের একটি বাস কাইয়ুম (২৪) নামে এক যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

খবর পেয়ে হাইওয়ে লালমাই ফাঁড়ির ইনচার্জ মো. লুত্ফুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছেন। এ সময় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় মামলার প্রস্ততি চলছে।