লক্ষ্মীপুরে বস্তায় মোড়ানো অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার পিয়ারাপুর এলাকার রহমতখালীর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।
