কাঠালিয়ায় শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৫:৫৩


ঝালকাঠি কাঠালিয়ায় ইমন (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার ছোনাউটা গ্রামের ধান শুকনোর একটি চাতালের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইমন ঐ গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়দের ধারণা, ইমন খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। এতেই তার মৃত্যু হয়েছে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।