স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। মৃত বিউটি (১৪) রাজশাহী মহানগরীর মতিহার থানার শ্যামপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। মৃতের পরিবার অভিযোগ করে বলেন, জরায়ূ নাড়ীর অপারেশন করার কথা ছিলো তার। কিন্তু চিকিত্সা অবহেলায় ডাক্তার তার পায়খানার নাড়ী কেটে ফেলেন। এতে তার মৃত্যু হয়। এ বিষয়ে ডাক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
