বটিয়াঘাটায় চেয়ারম্যান পদে একক প্রার্থী আশরাফুল

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:২৮

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

বটিয়াঘাটায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলম খান একক প্রার্থী। তার বিপক্ষে অন্য কোনো প্রার্থী না থাকায় এবার তিনি টানা তৃতীয়বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন।

খুলনা জেলার মোট নয়টি উপজেলার মধ্যে শুধুমাত্র বটিয়াঘাটায় আশরাফুল আলম খান একক প্রার্থী। তাই বটিয়াঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে এবার নির্বাচন হচ্ছে না।