গজারিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৭:০৮


মুন্সীগঞ্জের গজারিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা আবুল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামের পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় একটি কঙ্কাল উদ্ধার হয়। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয় কঙ্কালটি আবুল হোসেনের কন্যা সুমাইয়া আক্তারের (১৫)।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্তে হত্যাকারী হিসাবে মেয়েটির পিতাকে সনাক্ত করা হয়। পরে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটির বাবা পুলিশকে জানান, প্রতিবেশী খবির দেওয়ানের ছেলে রাজীব দেওয়ানের (১৮) সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তিনি বার বার নিষেধ করা সত্ত্বেও তা অমান্য করে রাতের আধারে লুকিয়ে প্রেমিকের সাথে দেখা যাওয়ার সময় তার কাছে ধরা পড়ে। এ সময় তিনি বাঁশের লাঠি দিয়ে সজোরে মেয়েটির মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তিনি (মেয়েটির বাবা) বস্তাবন্ধী করে মেয়েটির লাশ পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেন।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবিএমএস দোহা জানান, মেয়েটিকে হাত্যায় তার বাবার সংশ্লিষ্টতা পেয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছে।

তিনি আরো জানান, বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।