রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:২৮

সভাপতি শংকর, সম্পাদক আনোয়ার

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

সোমবার রাতে রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শংকর মজুমদার (ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন  (আমাদের সময়) নির্বাচিত হয়েছেন।

পৌর শহরের জনতা সুপার মার্কেট কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ২৪ জন সদস্যের মধ্যে ২৩ সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়াও দুটি সহ-সভাপতি পদে সাংবাদিক মিজানুর রহমান মোল্লা, সৈয়দ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আলম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজিব, অর্থ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ এবং নির্বাহী সদস্য পদে সাংবাদিক মোঃ মোস্তফা কামাল, আব্দুল লতিব নুরুল আমিন ভূইয়া দুলাল ও এমআর সুমন (ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ ও সহকারী কমিশনার মোঃ মাহবুবুল আলম মিন্টু দায়িত্ব পালন করেন।