প্রকাশ : ০৫ আগস্ট ২০১৫, ১৯:৫৬আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ২০:০০
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী করাচির ব্যস্ত সড়কে ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় এক ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ওয়াসিম আকরাম গাড়িতেই ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।