শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির নির্বাচন

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:২৯

কালাম সভাপতি-মিনাল সম্পাদক         

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার রাতে সমিতির কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে আলোচনা সভা হয়। এতে অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় ১৫১ জন সদস্যের সম্মতিক্রমে সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়।

এছাড়া কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি চাঁন মিয়া, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ আয়নাল হক, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রেজ্জাক, প্রচার সম্পাদক কাজল মিয়া, কার্যকরি সদস্য আব্দুল হাকিম, হযরত আলী, আনোয়ার হোসেন ও দুলাল আকন্দ।