ললিত মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ২১:১৯
 
দুর্নীতির দায়ে অভিযুক্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাক্তন কমিশনার ললিত মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের আদালত। ললিত মোদী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। ভারতের সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, এই পরোয়ানার ফলে মোদী ভারতে ফিরতে বাধ্য হতে পারেন। তা না হলে আরও ঝামেলা পোহাতে হতে পারে তাকে।
 
কয়েক সপ্তাহ আগেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে মোদীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়। বিরোধী দলগুলোর সমালোচনার তীরে জর্জরিত হয়ে পড়ে বিজেপি সরকার।
 
২০০৮ সালে আত্মপ্রকাশ হওয়া আইপিএল আয়োজনের হোতা ছিলেন ললিত মোদী। এর পর থেকেই ভারতীয় ক্রিকেটে ব্যাপক প্রভাব বিস্তার করেন মোদী। তার যখন চূড়ান্ত প্রভাব তখনই ২০১০ সালে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে ভারত ছাড়েন তিনি। তখন থেকেই কার্যত পালিয়ে বেড়াচ্ছেন ললিত মোদী। সূত্র: জিনিউজ